Loading...

পে স্কেল
মাউশির জারি করা চিঠিতে আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের তথ্য হালনাগাদ করা হচ্ছে।

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর অংশ হিসেবে অধীন সব মাঠপর্যায়ের কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে।
মাউশির জারি করা চিঠিতে আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের তথ্য হালনাগাদ করা হচ্ছে।
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের জন্য iBAS++-এর Pay Fixation-sub-system-এ কার্যক্রম পরিচালিত হবে। এ কারণে মাউশির অধীন মাঠপর্যায়ের কার্যালয় ও প্রতিষ্ঠানগুলোর পদ ও জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে জানিয়েছে অধিদপ্তর।
নির্দেশনায় এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্যও অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কনকৃত সরকারি আদেশসহ প্রতিষ্ঠানভিত্তিক পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে।
নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম বাংলা ও ইংরেজিতে, পদের মূল গ্রেড, পদসংখ্যা এবং মন্তব্য উল্লেখ করতে বলা হয়েছে। মাউশি জানিয়েছে, তথ্যের হার্ড কপি অধিদপ্তরের মানবসম্পদ ব্যবস্থাপনা শাখায় জমা দিতে হবে। পাশাপাশি সফট কপি নিকশ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের আগে জনবলের তথ্য হালনাগাদের এই উদ্যোগকে বেতন-ভাতা ব্যবস্থাপনাকে ডিজিটাল ও কাঠামোবদ্ধ করার অংশ হিসেবে দেখা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য পাঠাতে অধীন সব অফিস ও প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে মাউশি।
নবোদয়/ এআরজে/ জেডআরসি/ ০১ অক্টোবর ২০২৬