Loading...

ইমরান খানের পিটিআই শাসিত অঞ্চল
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই জরুরি অবস্থা জারির অনুমোদন দেন। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট জানান, তিনি মন্ত্রিসভার সুপারিশ অনুমোদন করেছেন।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পরিচালিত প্রাদেশিক সরকার কার্যত স্থগিত করা হলো।
রোববার (১১ অক্টোবর) পাকিস্তানের সংবিধানের নিরাপত্তা সংক্রান্ত দুটি অনুচ্ছেদের অধীনে এই জরুরি অবস্থা জারি হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই জরুরি অবস্থা জারির অনুমোদন দেন। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট জানান, তিনি মন্ত্রিসভার সুপারিশ অনুমোদন করেছেন।

শাহবাজ শরিফের কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, মন্ত্রিসভার সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তাঁরা লক্ষ করেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থেকে খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকার নিজেদের গুটিয়ে নিয়েছে।’ এই অনাগ্রহের কারণেই প্রদেশে কেন্দ্রীয় হস্তক্ষেপে জরুরি অবস্থা কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।
কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ এমন সময়ে এলো যখন ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী অভিমুখে বড় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল পিটিআই। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। তথ্যসূত্র: আল-জাজিরা
নবোদয়/ জেডআরসি/ ১১ অক্টোবর ২০২৬