Loading...

তদন্ত করছে গোয়েন্দা পুলিশ
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে একটি জিমেইল ঠিকানা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হুমকির বার্তাটি পাঠানো হয়। ই-মেইলে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর কথা উল্লেখ করা হয়েছে।

রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিষয়টি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিটসহ একাধিক গোয়েন্দা সংস্থা।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে একটি জিমেইল ঠিকানা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হুমকির বার্তাটি পাঠানো হয়। ই-মেইলে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর কথা উল্লেখ করা হয়েছে।
হুমকি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায় এবং বাড্ডা থানায় জিডি করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বার্তাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা জিডিটি ডিবির সাইবার ইউনিট তদন্ত করছে। পুলিশের প্রাথমিক মূল্যায়নে হুমকিটির কোনো ভিত্তি পাওয়া যায়নি বলেও জানান তিনি। তবে ই-মেইল প্রেরণকারীকে শনাক্ত করাসহ বিষয়টির বিস্তারিত তদন্ত চলছে।
নবোদয়/ এআরজে/ জেডআরসি/ ০৫ অক্টোবর ২০২৬