Loading...

হামে মোট মৃত্যু ১ হাজার ৯৬
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বার্তা ও ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে এসব তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন দুটি প্রস্তুত করা হয়।


দেশে হাম ও ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতিতে এক দিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ছয়জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বার্তা ও ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে এসব তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন দুটি প্রস্তুত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু হওয়া নয় শিশুর মধ্যে ঢাকা বিভাগে চারজন, সিলেটে দুজন, চট্টগ্রামে দুজন এবং ময়মনসিংহে একজন রয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীদের মধ্যে কারও মৃত্যু হয়নি।
নতুন মৃত্যুর ফলে চলতি বছর নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২১২ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২২৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনা বিভাগে দুজন এবং বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে—সিটি করপোরেশনের বাইরে—একজন করে মারা গেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেও একজনের মৃত্যু হয়েছে।
নতুন ছয়জনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ২২৫ জনে পৌঁছেছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৯৪ জনে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৫৬ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে, সিটি করপোরেশন এলাকার বাইরে। চট্টগ্রামে ভর্তি হয়েছেন ৩৪৫ জন এবং খুলনায় ৩২৯ জন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১ জন, বরিশালে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭ জন, রাজশাহীতে ১৭৬ জন এবং ময়মনসিংহে ১৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া রংপুর বিভাগে ৭৩ জন ও সিলেট বিভাগে ১২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নবোদয়/ এআরজে/ জেডআরসি/ ২৭ সেপ্টেম্বর ২০২৬