Loading...

ডেভেলপারদের জন্য বাড়ছে সুবিধা
অ্যানথ্রপিক জানিয়েছে, ক্লড সনেট ৫.৫ ইতিমধ্যে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), গুগল ক্লাউড ও মাইক্রোসফট অ্যাজিউরসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ডেভেলপাররা অ্যানথ্রপিকের নিজস্ব ক্লড প্ল্যাটফর্মের মাধ্যমেও মডেলটি ব্যবহার করতে পারবেন।


আরও দ্রুত কাজ করা এবং তুলনামূলক কম খরচে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে নতুন মডেল ক্লড সনেট ৫.৫ উন্মোচন করেছে অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির দাবি, আগের সনেট ৫-এর তুলনায় নতুন মডেলটি একই ধরনের কাজ করতে কম টোকেন ব্যবহার করে এবং দ্রুত আউটপুট দিতে পারে।
অ্যানথ্রপিক জানিয়েছে, ক্লড সনেট ৫.৫ ইতিমধ্যে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), গুগল ক্লাউড ও মাইক্রোসফট অ্যাজিউরসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ডেভেলপাররা অ্যানথ্রপিকের নিজস্ব ক্লড প্ল্যাটফর্মের মাধ্যমেও মডেলটি ব্যবহার করতে পারবেন।
তবে দাম অপরিবর্তিত থাকলেও কাজের হিসাবে সনেট ৫.৫ বেশি সাশ্রয়ী বলে দাবি করছে অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে, আগের সংস্করণের তুলনায় একই ধরনের কাজ প্রায় ৩০ শতাংশ কম খরচে সম্পন্ন করতে পারে নতুন মডেলটি।
সনেট ৫.৫-এর অন্যতম প্রধান পরিবর্তন গতি। অ্যানথ্রপিকের দাবি, আগের সনেট মডেলের তুলনায় এটি প্রায় ৩০ শতাংশ দ্রুত আউটপুট তৈরি করতে পারে। প্রতিষ্ঠানটি একে তাদের এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির এআই মডেল হিসেবেও উল্লেখ করেছে।

কোডিংয়ের ক্ষেত্রেও নতুন সংস্করণে উল্লেখযোগ্য উন্নতির দাবি করা হয়েছে। বিশেষ করে এআই এজেন্ট ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে কোড লেখা, পরীক্ষা করা এবং ভুল শনাক্ত ও সংশোধনের বিভিন্ন পরীক্ষায় সনেট ৫.৫ আগের সংস্করণের তুলনায় ভালো ফল করেছে।
টার্মিনাল-বেঞ্চ ৪.০-এর এজেন্টিক কোডিং পরীক্ষায় সনেট ৫.৫-এর স্কোর ছিল ৭০ দশমিক ৬ শতাংশ। একই পরীক্ষায় অপাস ৫.৫ পেয়েছে ৬৬ দশমিক ৪ শতাংশ। ফ্রন্টিয়ারকোড ১.১ পরীক্ষাতেও নতুন মডেলটি আগের সংস্করণের তুলনায় উন্নত ফল দেখিয়েছে।
নতুন মডেলে সাইবার নিরাপত্তাসংক্রান্ত সক্ষমতাও বাড়ানো হয়েছে। এ কারণে অপাস ৫.৫-এর মতোই কিছু অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা সনেট ৫.৫-এ ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যানথ্রপিকের দাবি, অপব্যবহার প্রতিরোধ, নির্ভুল উত্তর দেওয়ার প্রবণতা এবং এআইয়ের আচরণগত নিরাপত্তার বিভিন্ন পরীক্ষায় নতুন মডেলটি আগের সংস্করণের সমপর্যায়ের অথবা উন্নত ফল করেছে।
দ্রুতগতির পাশাপাশি পরিচালন ব্যয় কমানো, কোডিং সক্ষমতা বাড়ানো এবং নিরাপত্তা জোরদার করাই ক্লড সনেট ৫.৫-এ অ্যানথ্রপিকের প্রধান লক্ষ্য।
নবোদয়/ এআরজে/ জেডআরসি/ ২৯ সেপ্টেম্বর ২০২৬