Loading...

২২ অক্টোবরও ছুটি
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। এ জন্য আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ২২ অক্টোবরও ছুটি ঘোষণার প্রস্তাব আগামী মন্ত্রিসভা বৈঠকে তোলা হবে। অনুমোদন পেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
প্রস্তাব অনুযায়ী, ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে পরবর্তী কোনো শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।
২২ অক্টোবর ছুটি ঘোষণা হলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
নবোদয়/ এআরজে/ জেডআরসি/ ২৯ সেপ্টেম্বর ২০২৬